আমাদের পরিচিতি

তাইয়্যেবা আনসারী হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস

সংক্ষিপ্ত পরিচিতি

তাইয়্যেবা আনসারী হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস চট্টগ্রামে তথা বাংলাদেশে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সরকার অনুমোদিত ট্রাভেল ও হজ্ব এজেন্ট। বিগত ১৬ বছর যাবত এই প্রতিষ্ঠান হজ্ব ও ওমরাহ গ্রুপ পরিচালনা ও ব্যবস্থাপনার সাথে সংযু্ক্ত । এই প্রতিষ্ঠানের কর্নধার ও সম্মানিত উপদেষ্টা মন্ডলীগন ইসলামিক স্কলার হওয়ার কারণে সহীহ হজ্ব ও ওমরাহ পালনকারীগন যথাযথ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে  সক্ষম হন । তাছাড়া হজ্ব ও ওমরাহ পালনকালীন সময়ে উপযুক্ত সেবা প্রদানে আমাদের রয়েছে বিশেষ খ্যাতি । এছাড়া এয়ার টিকেট বুকিং ও ভিসা সহায়তা প্রদানে অভিজ্ঞ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সবসময় মান সম্পন্ন সেবা প্রদানে কাজ করে যাচ্ছেন । সুতরাং হজ্ব, ওমরাহ, এয়ার টিকেট ও ভিসা সহায়তা পেতে আপনি নিশ্চিন্তে তৈয়বা আনসারী হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস এর উপর ভরসা করতে পারেন ।

চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক

অধ্যাপক ড. মাওলানা দেলওয়ার হোসেন আনসারী

অধ্যাপক ড. মাওলানা দেলওয়ার হোসেন আনসারী
চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক, তাইয়্যেবা আনসারী হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আলহামদুলিল্লাহ, পবিত্র হজ ও ওমরাহ পালনে সম্মানিত হাজীদের খেদমত করার সুযোগ আমাদের জন্য মহান আল্লাহর বিশেষ রহমত।

হজ কোনো ব্যবসা নয়—এটি একটি আমানত। তাইয়্যেবা আনসারী হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলসর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো আন্তরিকতা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিটি হাজীর পাশে থাকা এবং তাঁদের পবিত্র সফরকে সহজ ও স্বস্তিপূর্ণ করে তোলা।

ইনশাআল্লাহ, প্রতিটি কাফেলায় আমি নিজে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব এবং আপনাদের প্রয়োজন ও সমস্যায় সর্বদা পাশে থাকব।

মহান আল্লাহ আমাদের এই খেদমত কবুল করুন এবং সকল হাজীর হজ ও ওমরাহ কবুল করুন।

আমিন।